মিরপুরে ফ্ল্যাট মালিকদের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন
রাজধানীর মিরপুর-১ এলাকার তুরাগ সিটি প্রিয়াঙ্কা হাউজিংয়ে ফ্ল্যাট মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের বিল ও সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত অর্থ আদায় এবং ভবনের কমন স্পেসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিরোধ চলে আসছিল। ফ্ল্যাট মালিকদের একাংশের অভিযোগ, ভবনের বাসিন্দাদের কাছ থেকে অতিরিক্ত দুই মাসের অগ্রিম গ্যাস বিল ও সার্ভিস চার্জ নেওয়ার চেষ্টা করা হয়। তবে ফ্ল্যাট মালিকরা অগ্রিম অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, এর আগেও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা নিয়ে কয়েক দফা বিরোধের সৃষ্টি হয়েছিল। সর্বশেষ ১২ তারিখ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমিজ উদ্দিন তার ছেলে আতীক ইশরাক (২১) ও কয়েকজন সহযোগীকে নিয়ে অন্য ফ্ল্যাট মালিকদের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ

সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনার সিসিটিভি ফুটেজে কয়েকজনকে হাতাহাতিতে জড়াতে দেখা যায় বলে জানা গেছে। ফুটেজের একটি অংশে আতীক ইশরাকের সঙ্গে সংঘর্ষের সময় জনাব ফজলুর রহমান (৬৪) মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।



